1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোদা উপজেলার জালটাকাসহ জুয়ারিকে আটক করেছে সেনাবাহিনী সদস্য - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বোদা উপজেলার জালটাকাসহ জুয়ারিকে আটক করেছে সেনাবাহিনী সদস্য

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে বোদায় উপজেলায়
অভিযানে জালটাকা সহ ১ জুয়ারীকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত ১০টার সময় উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট কুমারপাড়া গ্রাম থেকে জুয়েল হোসেন (৪২) কে আটক করে ২৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। আটককৃত জুয়েল হোসেন বগুড়া সদর উপজেলার হরিগাড়ী ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বোদা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে তল্লাসী চালিয়ে জালটাকা সহ তাকে আটক করে বোদা থানায় সোপর্দ করে।

এ বিষয়টি বুধবার ১৭ সেপ্টেম্বর বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন জাল টাকাসহ আটককৃত ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ