
কচুয়া প্রতিনিধি
মোঃ আবু ইউসুফ উদয়
পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাজ গঠন করলে সেই সমাজে শান্তি আসবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত চাঁদপুর এক কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফী। তিনি বলেন পবিত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে এই সমাজে শান্তি আসবে। গতকাল ১৫ ই সেপ্টেম্বর মাগরিব নামাজের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী ১নং সাচার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন এ সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন এবং হাদিসের কোন বিকল্প নেই। আল্লাহর রাসুল শুধুমাত্র কুরআন এবং হাদিসের মাধ্যমেই মাত্র ৬৩ বছর জিন্দেগীতে মাত্র ২৩ বছরে একটি সোনালী সমাজ তৎকালীন আরবের জাহেলি সমাজকে উপর দিয়েছিলেন। আমরাও যদি সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি তাহলে আমরাও রাসূলের সেই সুন্দর সোনালী সমাজ জাতিকে উপহার দিতে পারবো। রাসুলের সুন্নত নিজেদের জীবনে আমল করার মাধ্যমে আগামী দিনের সুন্দর একটি সোনালী সমাজ জাতিকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির মোহাম্মদ অহিদুজ্জামানের সভাপতিকে এবং সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ১নং সাচার ইউনিয়নের বায়তুলমাল সম্পাদ জাকির হোসেন মাস্টার, কবির হোসেন মোল্লা, আব্দুল মান্নান পাঠান সহ আরো অনেকে।