1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভার আয়োজন করে বেলকুচি উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়ের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মাহির, বেলকুচি থানার এসআই সবুজ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর শাহা, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌতম শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবুল বাশার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মানচিত্র পাল।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা শামীম, মুকন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম, উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখা প্রচার সম্পাদক আশিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মনিরুজ্জামান মনিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় পূজা উদ্যাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব মহলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ