1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বরিশালের সন্তান মো: সিফাত ই মঞ্জুর রোমান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বরিশালের সন্তান মো: সিফাত ই মঞ্জুর রোমান

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

 

খুলনা প্রতিনিধি

জাতীয় পর্যায়ে অনন্য অর্জন হিসেবে বরিশালের তরুণ সমাজকর্মী মো: সিফাত ই মঞ্জুর রোমান অর্জন করলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানীর মালিবাগে অবস্থিত ফোর-স্টার হোটেল স্কাই সিটিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করেন । তিনি প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা যুবনেতৃত্বাধীন একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো: সিফাত ই মঞ্জুর রোমান বলেন:এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ