1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাকসু নির্বাচনের পরদিন নিরুত্তাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাকসু নির্বাচনের পরদিন নিরুত্তাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার একদিন পর রবিবার সকাল থেকেই নিরুত্তাপ ছিল পুরো ক্যাম্পাস। বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে আসে সুনসান নীরবতা।

নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হলেও গুরুত্বপূর্ণ অফিস ও পয়েন্টসমূহে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকাল ১০টা পর্যন্ত বিজয়ী ভিপি, ছাত্রশিবির কিংবা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে কোনো বিজয় মিছিল হয়নি। একইভাবে নির্বাচন বর্জনকারীরাও কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করেননি।

সকাল থেকে বিভিন্ন হলে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা কক্ষে অবস্থান করে বিশ্রাম নিচ্ছেন। বৃষ্টির কারণে ক্যাম্পাসজুড়ে জনসমাগম একেবারেই ছিল না।

এদিকে আজকের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা, ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হওয়ায় অফিসে আসেননি প্রশাসনিক কর্মকর্তারাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ