1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আস্থার প্রতীক হয়ে ভিপি নির্বাচিত জিতু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আস্থার প্রতীক হয়ে ভিপি নির্বাচিত জিতু

মো আবীর হাসান:সাভার উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মো আবীর হাসান:সাভার উপজেলা প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ৩৩৩৪ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন আব্দুর রশিদ জিতু।

ফলাফল ঘোষণার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। জিতুর সমর্থকরা শ্লোগান, মিছিল ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন। বিপুল ব্যবধানে জিতুর জয়কে শিক্ষার্থীরা তাদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

নির্বাচন পর্যবেক্ষণকারী শিক্ষক ও কর্মকর্তারা জানান, এবারের নির্বাচন ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের অংশগ্রহণও ছিল উৎসাহব্যঞ্জক।

বিজয়ের পর আব্দুর রশিদ জিতু সাংবাদিকদের বলেন, “এই বিজয় শিক্ষার্থীদের বিজয়। তারা যে আস্থা ও ভালোবাসা আমাকে দিয়েছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণ ও অধিকার আদায়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে আমি সর্বদা কাজ করে যাব।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাকসু আবারো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বিভিন্ন দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

জাবির শিক্ষার্থীদের জন্য এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর ভিপি পদে আব্দুর রশিদ জিতুর জয় সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ