1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা সৌরভের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা সৌরভের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ সিটির ১৮ নং ওয়ার্ড পাটগুদাম জে.সি. গুহ রোড এলাকায় বিএনপির ১৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ তানভীর তাহের সৌরভের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের অভিযোগ উঠেছে, এ ঘটনায় সৌরভের স্ত্রী মোছাঃ অন্নি আক্তার কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল মিয়া, রুমান মিয়া, রোজেন মিয়াসহ কয়েকজন এলাকায় মাদক সেবন ও বিক্রি করছিল, বিএনপি নেতা সৌরভ বিষয়টি নিয়ে বাধা দিলে এর জের ধরে গত ১৩ সেপ্টেম্বর রাত ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়, হামলাকারীরা গেইট ভাঙচুরসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে, সৌরভের অনুপস্থিতিতে তার স্ত্রী অন্নি আক্তারকে মারধর, টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এছাড়া আসামিরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ২ লাখ ৬৫ হাজার টাকা নগদ অর্থ এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা) লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, এমনকি ভুক্তভোগীর কোলে থাকা সাত মাস বয়সী শিশুকে ছুঁড়ে ফেলে হত্যাচেষ্টাও চালানো হয়, অভিযোগে বলা হয়েছে, হামলায় নামীয় আসামিদের পাশাপাশি আরও ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অংশ নেয়, ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী রয়েছেন এবং তদন্তে সত্যতা প্রমাণ করা সম্ভব হবে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ