1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধ, ময়মনসিংহ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।

বিট পুলিশিং সভায় ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণেই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব, অপরাধ দমন, মাদক নির্মূল ও সামাজিক সমস্যা সমাধানে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে পুলিশকে অবহিত করতে হবে, পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন, তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন, সভা শেষে মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ