1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেহেরপুরে কাঁঠাল গাছ থেকে সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে কাঁঠাল গাছ থেকে সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মেহেরপুরে কাঁঠাল গাছ থেকে সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মাঠ থেকে সালাম (৪৫) নামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তিনি মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মরহুম আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর-২০২৫ সকালে পাটকেলপোতা গ্রামের খয়রামারি খাল সংলগ্ন মরহুম রমজান আলীর ছেলে হকা’র জমিতে একটি কাঁঠাল গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা, সকালে মাঠে কাজ করতে যাওয়ার পথে স্থানীয়রা কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখে বারাদী পুলিশ ক্যাম্পে খবর দেন, পরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস-আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সালাম প্রায় ৩-৪ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন।
এ বিষয়ে এস-আই রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা বা কি ভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা জাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ