1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় কওমীসায় দুর্বৃত্তদের হামলায় থানায় অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় কওমীসায় দুর্বৃত্তদের হামলায় থানায় অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামে মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসা দুর্বৃত্তরা হানা দিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এই ঘটনায় মাদ্রাসার জায়গার মালিক আলেফ শেখ আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সালথা থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার পর কোন এক সময় দুর্বৃত্তরা মাদ্রাসায় প্রবেশ করে। ভরে স্থানীয়রা দেখতে পান মাদ্রাসার প্রধান ফটকের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।মাদ্রাসার ভিতরে ঢুকে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র ও পাঠদান কক্ষে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। এছাড়াও মাদ্রাসার টিউবওয়েল উপড়ে ফেলা হয়েছে। এবং বাথরুমের প্যান ও পাইপ ভেঙ্গে ফেলা হয়। মাদ্রাসার পরিচাল ক মুফতি মোহাম্মদ কবির হোসেন বলেন, আমার মাদ্রাসায় রাতে আধারে একদল দুর্বৃত্ত কারী হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করেছে। এতে শিক্ষার্থীরা আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে। আমি এর সঠিক বিচার চাই।খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ক্ষয়ক্ষতি দৃশ্য প্রত্যক্ষ করে। এটি এলাকায় চরম উদ্যোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, মাদ্রাসা ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ