1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুটি পা অচল, তবুও থামাতে পারেনি তাকে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুটি পা অচল, তবুও থামাতে পারেনি তাকে

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

জন্ম থেকেই দুটি পা অচল।শাররীরক এই প্রতিবন্ধকতা তবু হার মানাতে পারেনি জন্ম প্রতিবন্ধী তাওহিদকে। মা-বাবা হারা তাওহিদ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের জগন্নাপুর এলাকার বর্তমানে অবস্খান করেন বিশা ইউনিয়নের নন্দীগ্রাম বোনের বাড়িতে। শাররীক অক্ষমতা ও পারিবারিক দারিদ্রতা তাওহিদ প্রাতিষ্ফানিক পড়া শোনা আটকিয়ে রাখতে পারেনি। পড়াশোনার অদম্য ইচ্ছে শক্তি নিয়ে সে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা-দুটি অচল হলেও দুটি ঠেঙ্গার (লাঠির উপর ভর করে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওযা করে চালিয়ে যাচ্ছে পড়া শোনা। সে এখন সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা মনে মনে করছেন অনেক প্রতিবন্ধীর তাওহিদ আশার প্রেরণা। তাওহিদ এর বাবা একজন দিন মজুর ছিলেন। সামান্য আয় দিয়েই কোন মতো চলতো৫ সদস্যের সংসার। কয়েক বছর হলো নিয়তির পরিহাস বাবা- মা মারা যান। তার পর থেকে বড় বোনের বাড়িতেই থাকে তাওহিদ। বড় বোন রেজিয়া আক্তার অভাবের ভার নিয়েও তার ভরণপৌষন ও পড়াশোনা করাচ্ছেন। এই টানা পোড়নের সংসারে রেজিয়া আক্তার ছোট ভাই তাওহিদের পরিচর্যা ও পড়াশোনার অদম্য আগ্রহেত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।তাওহিদের বোন রেজিয়া আক্তার বলেন, একেতো আমার অভাবের সংসার তার ওপর আমার ছোট ভাই লেখা পড়া করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। তার দুটি পা অচল হওয়ায় চলাফেরা, সকল কিছু আমাকেই করতে হয়। তার পর আমার বা-মা মরা আমার ছোট তাওহিরে ইচ্ছায় আমি তাকে লেখাপড়া করাচ্ছি।তারও ইচ্ছা লেখাপড়া করে েএকজন সরকারি কর্মকর্তা হওয়ার।তিনি আরো বলেন, আমার মা-বাবার মৃত্যুর পর থেকে আমি আমার ছোট ভাইকে আমার বাড়িতেই নিয়ে এসে ছি।কিন্তু আমার অভাবের সংসারে আমার চলতেই খুবই কষ্ট হয়। এদিকে আমার মা-বাবা হারা প্রতিবন্ধী ভাইয়ের তাওহিদের লেখাপড়া খরচ চালাতে হচ্ছে। যদি সরকারী কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় তা হলে তাওহিদের লেখাপড়া চালিয়ে যেতে কোনোবাধা থাকবে না। স্থানীয় শামিম বাবু বলেন, দুই পা অচল অবস্থায় জন্ম নিয়েছিল তাওহিদ পড়াশোনা করতে তার কোনো অসুবিধা হয়।তবে চলাফেরা করতে পারে না। লাঠি (ঠেংগার উপর ভর করে চলতে হয় সে তার এই শাররীক প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি তার অদম্য ইচ্ছা।সে নিয়মিত স্কুলে-আসা –যাওয়া করে। সে একজন মে ধাবী ছাত্র।তাওহিদের স্কুল শিক্ষকরা জানান, তাওহিদ প্রতিদিন নিয়ম মাফিক স ্কুলে আসা-যাওয়া করে।সে লেখা পড়ায় অনেক ভালো। সমাজের বিত্তবান তাওহিদের সাহায্যে এগিয়ে এলে সে অনেক দূর এগিয়ে যেতে পরেবে।
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
ক্যামেরায়ঃ শাহরিয়া আহম্মেদ সাদিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ