1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় বিএনপির মনোনয়ন চান তারুণ্যের আইকন রেজাউল করিম টুটুল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় বিএনপির মনোনয়ন চান তারুণ্যের আইকন রেজাউল করিম টুটুল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম টুটুল। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। ছাত্রজীবন থেকে শুরু করে যুব নেতৃত্বে উত্তরণ—তার রাজনৈতিক যাত্রা গণসংযোগ, জনসেবা ও দলীয় কর্মসূচিতে ভরপুর।

বর্তমানে রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবং রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের পাশাপাশি গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণ করে যুবসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতেও সক্রিয় রয়েছেন।

এছাড়া, তিনি দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

বাগমারা উপজেলায় তিনি নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ২ পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। দল করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে, সহ্য করতে হয়েছে নানা নির্যাতন।

রেজাউল করিম টুটুল ছাড়াও বাগমারায় বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে রেজাউল করিম টুটুল সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তার সমর্থকরা তাকে “তারুণ্যের আইকন” হিসেবে দেখছেন।

স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, যুবদল নেতা রেজাউল করিম টুটুলের নেতৃত্বে দলের জনসংযোগ আরও জোরদার হতে পারে। দেশের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ হওয়ায়, তরুণ প্রার্থীর নেতৃত্ব নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

রেজাউল করিম টুটুল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত বিগত হরতাল-অবরোধ এবং ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বাগমারা উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তাই ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো। নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে বাগমারার সাধারণ মানুষের আশাআকাঙ্খা পূরণ ও বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিত করে উপজেলাটিকে একটি ‘বেকারমুক্ত মডেল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ