
এম,মছিবুর রহমান বাবুল
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-০৯/০৯/২০২৫.
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার হোরারবাগ গ্রামে একজন ড্রাইভার জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হলে পার্কিং করা তার অটোরিকশাটি আর নাই।
গতকাল(০৮ সেপ্টেম্বর)সোমবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে শেখ আবদুর রশিদ পাড়ার জামে মসজিদে নাসির নামে এক অটোরিকশা ড্রাইভার জোহরের নামাজ পড়তে প্রবেশ করে নামাজ শেষে রাস্তায় দেখে তার অটোরিকশাটি নাই,সেই সব দিকে খুঁজাখুঁজিতে পাওয়া যায়নি তাহার অনেক কষ্টে লোনে নেওয়া গাড়িটা চুরি হয়ে গেছে। এই অসহায় নাসির এখন পরিবার পরিজনের জন্য কিভাবে রোজগার করবে, তাহা বুঝে উঠতে পারছে না।
গত এক বছর ধরে সারোয়াতলী ইউনিয়নে মোটর বাইক থেকে শুরু করে এমন কোনো মালামাল নাই চুরি থেকে রেহায় পাচ্ছে না।এমন কি গাজা,মদ,ও ইয়াবা বিক্রির জমজমাট ব্যবসায় পরিনত হয়েছে।
প্রশাসনের সহযোগিতায় কয়েকবার কয়েকজনকে ধরে থানায় সোর্পদ করলেও কিছুদিন যেতে না যেতে তাহাদের একই স্হানে একই বানিজ্যে লিপ্ত থাকতে দেখা যায়, যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছেছে। চুরি হওয়া অটোরিকশাটির মালিক পার্শ্ববর্তী খিতাপচর গ্রামের আবদুর রহমান বাই চেয়ারম্যান নামে বাড়ির মোহাম্মদ নাসির উদ্দিন।