1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শিক্ষা ও সচেতনতার আলোকে ফুলপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা ও সচেতনতার আলোকে ফুলপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি সকাল ১০টায় উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাক্ষরতা কেবল পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মৌলিক মানবাধিকার এবং টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। তারা সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও উন্নত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ