1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বকেয়া বেতনের দাবিতে মহা সড়ক অবরোধ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বকেয়া বেতনের দাবিতে মহা সড়ক অবরোধ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

 

 

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পৌনে এক ঘণ্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাতে জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রেখেছে। প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০ থেকে ৭০০ শ্রমিক আন্দোলনে যোগ দেন। তারা জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অবরোধ চলাকালে শ্রমিকরা মহাসড়কে বসে স্লোগান দেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।

গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলমও জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ