1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঈশ্বরগঞ্জে জমী সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঈশ্বরগঞ্জে জমী সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটি চর নওপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পুত্রবধুসহ আরো কয়েকজনের বিরুদ্ধে।
ঘটনাটি নিয়ে (১) মোছাঃ লিমা আক্তার (৪৫), (২) মোঃ সাব্বির মিয়া (২০), (৩) মোছাঃ খাদিজা আক্তার (২৪), (৪) মোঃ নাসির উদ্দিন (৪২) কে বিবাদী করে ভিকটিম এর ছোট পুত্রবধূ মোছাঃ শেফালী খাতুন (৪০) ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৮, তারিখ-৩১/০৮/২৫।
মামলার বাদী ও স্থানীয়রা বলেন, মো. চাঁনমিয়ার কাছথেকে তার বড় ছেলে প্রবাসী আইয়ুব আলী প্রায় ২০ বছর আগে বিভিন্ন কৌশল ও বাবা মা কে ভরণপোসন সহ যাবতীয় দেখভাল করার দায়িত্বের কথা বলে ১২ শতাংশ জমি লিখে নেয়। প্রায় পনেরো বছর ধরে বৃদ্ধ মা বাবার ঠিকমতো খোঁজখবর নেনি ছেলে আইয়ুব আলী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আত্মীয়স্বজন বিষয়টি একাধিক বার সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হন।
প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী মোছা. লিমা আক্তার তার শশুর শাশুরিকে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা ও শারীরিক ও মানসিকভাবে অসহনীয় নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে।
এক পর্যায়ে গত ২৯/০৮/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দুপুরে পুত্রবধূ লিমা আক্তার, সাব্বির মিয়া, খাদিজা আক্তার, নাসির উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে চাঁনমিয়া ও তার স্ত্রী সাফিয়া খাতুন কে দুনিয়া থেকে চিরতরের জন্য সরিয়ে দিতে অতর্কিতভাবে আক্রমন করে শরিরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। দুজনি মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৪নং আসামি নাসির উদ্দিন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতার কতে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।
বাদি ও প্রতিবেশীদের অভিযোগ- লিমা আক্তার তার মেয়ে হাফিজা আক্তার স্বর্ণা কে কু-পরামর্শ দিয়ে ব্লেড দিয়ে নিজের মাথায় নিজে আঘাত করে রক্ত বের করে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে মামলার বাদি আশেপাশের বিভিন্নজনকে ফাঁসাতে। বড় ধরনের নতুন কোন দুর্ঘটনার আগে এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও প্রতিবেশীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ