1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিক লাইব্রেরি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিক লাইব্রেরি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বইসমৃদ্ধ ও আধুনিক লাইব্রেরি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) একাডেমিক ভবনের পঞ্চম তলায় অবস্থিত এ লাইব্রেরি কক্ষের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, লাইব্রেরিতে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, কবিতা, নাটক, উপন্যাস, গল্প, ইসলামী গ্রন্থ, ডিকশনারি ও নানা বিষয়ে সমৃদ্ধ বই রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠচর্চার মাধ্যমে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্যের ভাণ্ডার থেকেও উপকৃত হতে পারবে।

প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন,
এই লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। রুটিনমাফিক লাইব্রেরি কার্যক্রমে অংশগ্রহণ করে তারা নিজেদের জ্ঞানের ভিত্তি আরও মজবুত করতে পারবে। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টিতে যেসব শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ