1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় প্রাইভেটকারের চাপায় মা নিহত, শিশু আহত” - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ভালুকায় প্রাইভেটকারের চাপায় মা নিহত, শিশু আহত”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় লিপি আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার কোলের শিশু আরিয়ান (২) গুরুতর আহত হয়। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ময়মনসিংহ কতোয়ালি থানার চরবৌলা গ্রামের একলাস উদ্দিনের স্ত্রী। তার স্বামী ভালুকায় একটি গার্মেন্ট কোম্পানিতে চাকরি করেন।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ জানায়, লিপি আক্তার মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-৩৪-৪৬৫৩) তাকে চাপা দেয়। এতে লিপি আক্তার ও তার শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত শিশু আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ