1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ময়মনসিংহে নাবালিকা ধর্ষণ ও আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ময়মনসিংহে নাবালিকা ধর্ষণ ও আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া নাবালিকা ধর্ষণ ও আত্মহত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ শিহাব (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন মাসকট প্লাজা এলাকার সামনে র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-১ উত্তরা, ঢাকার সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিহাব প্রায় সময়ই ভুক্তভোগী ১৫ বছরের কিশোরীকে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় ২০২৩ সালের ৩০ আগস্ট সকালে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর মানসিক কষ্টে ভুক্তভোগী আত্মহত্যা করে। এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে প্রকৃত ঘটনা জানাজানি হলে বাদী ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(২) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৪।

মামলার পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শিহাবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ