1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় রল্যালিতে সোনাপুর ইউনিয়নের সভাপতি ও ফুকরা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় রল্যালিতে সোনাপুর ইউনিয়নের সভাপতি ও ফুকরা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর

মোঃ ইলিয়াছ খাঁন সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

 

মোঃ ইলিয়াছ খাঁন
সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলার সালথা থানার বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় রল্যালিতে অংশগ্রহণ করেন, সোনাপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মাওলানা আজিজুল হক ও ফুকরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষা অনুরাগী মোঃ ছানোয়ার হোসেন মাতুব্বরসহ সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নিয়ে ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু পক্ষে বিশাল একটি বিজয়ী র‍্যালী নিয়ে অংশগ্রহণ করেন, এ সময় উপস্থিত মোঃ সরোয়ার হোসেন মাতুব্বর বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকু হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, এ সময় তিনি আরো বলেন আমাদের সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নেত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমি তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইনশাআল্লাহ সকলেই জানেন যে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে সোনাপুর ইউনিয়ন থেকে রিঙ্কু আপাকে বিজয় লাভ করিয়ে সকলে প্রমাণ করে দিতে হবে আমরা তার বাবার সৈনিক ছিলাম এখন তার সৈনিক হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি।বিগত দিনে তার পাশে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো, এ সময় সভাপতি মাওলানা আজিজুল হক বলেন, আমি বিগত দিনে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি মিথ্যা মামলায় জেল খেটেছি শুধু তাই নয় যত প্রকার নির্যাতন আছে আমাদের উপরে চালানো হয়েছে, স্টিম রোলার এর মত নির্যাতন করা হয়েছে সোনাপুর ইউনিয়ন বাসির উপর, হামলা মামলা সহ সকল প্রকার নির্যাতনের শিকার আমরা, তাই আমরা সকলে মিলে বিএনপি’র স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আপাকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয় লাভ করিয়ে সংসদে এমপি হিসেবে দেখতে চাই। এ সময় মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি সহ আমার পরিবারের সকল সদস্যরা আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলায় হামলায় অনেক নির্যাতিত হয়েছে, এমনকি আমার এলাকাবাসী তথা আমার প্রাণপ্রিয় ৫ নং সোনাপুর ইউনিয়নবাসী অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমি আশা করি আগামী দিনগুলোতে আর কোন সাধারণ জনগণ মিথ্যা মামলার ও ষড়যন্ত্র শিকার হবে না, সোনাপুর ইউনিয়নের মধ্যে এখনো কিছু আওয়ামী লীগের দোসররা রয়েছে যারা প্রতিনিয়ত একটার পর একটা ঝামেলা করেই চলছে, আমি সকলকেই জানাতে চাই ওদের পাতা ফাঁদে কেউ পা না দিয়ে সকলে মিলে যেভাবে সোনাপুর ইউনিয়ন কে সুন্দর করে ঢেলে সাজানো যায় আমরা সকলে মিলেই সেই চেষ্টায় চালিয়ে যাব। সোনাপুর ইউনিয়নে কোন আওয়ামী লীগের দসোরদের জায়গা হবে না ইনশাল্লাহ। আমি মোঃ সরোয়ার হোসেন কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে আমি সকলের সেবা করতে চাই এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন বিগত দিনে তাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে সঠিক জবাব দিতে চাই। প্রিয় সোনাপুর ইউনিয়নবাসী সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কথা রাখতে পারি এবং সব সময় আপনাদের সেবা করে যেতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ