1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় আশ্রয় কেন্দ্রে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় আশ্রয় কেন্দ্রে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মোঃ ইলিয়াছ খাঁন সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

 

মোঃ ইলিয়াছ খাঁন
সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা আশ্রয়ন কেন্দ্রে অন্তরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি সন্তান নিয়ে সোনাপুর ইউনিয়নের নটখোলা নিলের ভিটা আশ্রয়ন কেন্দ্রে সরকারী ঘরে বসবাস করেন। শুক্রবার দিবাগত রাতে স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানান নাম না প্রকাশ করার স্বার্থে এক ব্যক্তি।
সকালে অন্তর আক্তার অসুস্থতার কথা বলে তার স্বামী হাসপাতালের নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান পুলিশ।

এ বিষয়ে সারজমিনে গেলে আশ্রয়ন কেন্দ্রের বসবাসরত ও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাস করলে কেউ মুখ খোলেনি। কিভাবে মারা গেল তারা কেউ জানেন না।

সালথা থান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়ন কেন্দ্রে গৃহবধূ মৃত্যুর খবর পেয়ে গণনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত্যুর কারণ জানার জন্য অন্তরের স্বামী মিরু শেখকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ