1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ত্রিশাল (ময়মনসিংহ), ৫ সেপ্টেম্বর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নজরুল অডিটোরিয়ামের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সজ্জিত নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে ত্রিশাল শহর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদুল আমীন খসরু।

এছাড়াও উপস্থিত ছিলেন: ত্রিশাল উপজেলা বিএনপির নেতা বাবুল আহমেদ, ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা রাজীব আহমেদ, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা ইকবাল হোসেন, নজরুল কলেজ ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, বিএনপি নেতা মনির হোসেন, সাব্বির আহমেদ রনি (সাবেক আহ্বায়ক, ত্রিশাল উপজেলা ছাত্রদল), মোঃ মোশারফ হোসেন (আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল), আব্দুল্লাহ আল মামুন (সাবেক আহ্বায়ক, তাঁতীদল), ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), আজাহারুল ইসলাম (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল), সাজ্জাদুল ইসলাম সজীব, সুজন মাহমুদ ( যুগ্ম আহ্বায়ক, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকদল), ফরিদ আহমেদ শ্যামল (আহ্বায়ক, মৎস্যজীবী দল), ওবাইদুল হক মিলন (সদস্য সচিব, মৎস্যজীবী দল), এবং ছাত্রদল নেতা খন্দকার ইমরান হোসেন, শিহাব উদ্দিন খান, শামীম মিয়া বেপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল উপস্থিতি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রমাণ দেয় এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নতুন উৎসাহ যোগায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ