1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দার পরানপুর ইউপি জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দার পরানপুর ইউপি জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক,মান্দা; নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আব্দুল মালেক,মান্দা; নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউপি’র ৮ নং ওর্য়াড বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে দক্ষিণ পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আমীর মাওলানা মাছির উদ্দিন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব সভাপতি আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আবদুর রাকিব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমীন মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও ৩ নং পরানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস খান, সাবেক শিবির নেতা মতিঝিল থানা ৯ নং ওর্য়াড জামায়াতের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম সাব্বির, মাওলানা নিয়াজুল ইসলাম।
অন্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য দেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী,সহ-সেক্রেটারি তৈয়বুর রহমান, যুব জামায়াতের খায়রুল বাশার প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ