1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি খালেকুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম চৌধুরী সেনা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী ওয়ার্ড, ফেরদৌস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, “বিএনপি গণমানুষের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ