1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হবে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হবে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

মো.এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই সম্মেলনটির আয়োজন করছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস, এবং মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লী চিকিৎসক মো: রায়হান উদ্দিন। সম্মেলনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাছুম মো: আরিফ।

আয়োজকরা আশা করছেন, এই কনফারেন্সের মাধ্যমে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করা হবে, যা ভবিষ্যতে পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

সকল পল্লী চিকিৎসককে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ