1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স বলেছেন, - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স বলেছেন,

পঞ্চগড় জেলা স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

 

পঞ্চগড় জেলা স্টাফ রিপোর্ট

পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন,

“গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। অথচ আজ সেই গণতন্ত্র দিল্লি দূরত্বে। মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে।

প্রতিদিন মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ গরীব-শ্রমজীবী মানুষের স্বার্থ নিয়ে কেউ আলোচনা করে না।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বড় দাবি নেই। শুধু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না। কিন্তু সরকার এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “আগে এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন তা ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর খরচের সীমাও বাড়ানো হয়েছে। এসব পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত—কেউই মানুষের মুক্তি দিতে পারেনি। বরং তারা নীতিহীন রাজনীতি করেছে। অথচ কমিউনিস্ট পার্টি মোহাম্মদ ফরহাদ ও মণি সিংহের আদর্শে জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

শেষে তিনি আহ্বান জানান, “গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বামপন্থী শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হোন। মুক্তিযুদ্ধ ও ২৪ শে গণঅভ্যুত্থানের ধারায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।”

অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক আশরাফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ