
মামুন হাসান (বিশেষ প্রতিনিধি): সৌদি আরবের দাম্মাম থেকে প্রায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মোহাম্মদ রাহেল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ রাহেল সৌদি আরবের দাম্মামের নাদিয়া নামক এলাকায় বসবাস করতেন। প্রায় ২০ দিন আগে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তার সন্ধান চালিয়ে আসছেন।
দাম্মামে অবস্থানরত প্রবাসীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি মোহাম্মদ রাহেলকে কোথাও দেখে থাকেন কিংবা তার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।
যোগাযোগ:
📞 সৌদি আরব (ফোন/হোয়াটসঅ্যাপ): +966 57 260 5159
📞 বাংলাদেশ (ফোন/হোয়াটসঅ্যাপ): +880 1710-815943
মোহাম্মদ রাহেলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।