মামুন হাসান (বিশেষ প্রতিনিধি)
দেশের বিভিন্ন অঞ্চলের বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
দেশের বিভাগভিত্তিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তালিকা হলো—
ঢাকা বিভাগ:
বাংলাদেশ-কোরিয়া TTC ঢাকা (মিরপুর), বাংলাদেশ-জার্মান TTC ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী/মনোহরদী, মানিকগঞ্জ/সিংগাইর, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল/নাগরপুর/কালিহাতী, ফরিদপুর/নগরকান্দা/আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী।
চট্টগ্রাম বিভাগ:
বাংলাদেশ-কোরিয়া TTC চট্টগ্রাম, চট্টগ্রাম/রাউজান/সন্দ্বীপ, কুমিল্লা/চৌদ্দগ্রাম/নাঙ্গলকোট, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার/রামু, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
রাজশাহী বিভাগ:
রাজশাহী/মোহনপুর, বগুড়া, পাবনা/সুজানগর, সিরাজগঞ্জ/কামারখন্দ, নাটোর/সিংড়া, নওগাঁ/রাণীনগর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ।
খুলনা বিভাগ:
খুলনা/পাইকগাছা/দিঘলিয়া, যশোর/কেশবপুর, সাতক্ষীরা, বাগেরহাট/চিতলমারী, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।
বরিশাল বিভাগ:
বরিশাল, পটুয়াখালী/দশমিনা, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর।
সিলেট বিভাগ:
সিলেট/ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার/বড়লেখা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
রংপুর বিভাগ:
রংপুর/গঙ্গাচড়া, দিনাজপুর/খানসামা, ঠাকুরগাঁও/পীরগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট/হাতীবান্ধা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ/হালুয়াঘাট, জামালপুর/মেলান্দহ, শেরপুর এবং নেত্রকোনা।
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি করা সম্ভব। তাই আগ্রহী প্রশিক্ষণপ্রত্যাশীদের নিজ নিজ এলাকার নিকটস্থ TTC সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রশিক্ষণের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।