1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা পণ্ডিতপাড়া এলাকায় সরকারি রাস্তা নষ্ট করে বেকু দিয়ে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে কাচিনা পণ্ডিতপাড়া থেকে বাটাজোর এবং কাচিনা পণ্ডিতপাড়া থেকে বাঁশবাড়ি যাওয়ার সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, পথচারী ও শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, মফিজ উদ্দিন, মাজেদুল সহ,কয়েকজন দীর্ঘদিন ধরে বেকু দিয়ে মাটি উত্তোলন ও পরিবহনের ব্যবসা করে আসছেন। দিন-রাত বেকু ও মাটিবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও প্রকট হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসী জানান, প্রায় দুই মাস আগে বর্ষাকালে রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মফিজ উদ্দিনকে বেকু দিয়ে মাটি কাটা বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের আরও অভিযোগ, ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি ধুলাবালি ও কাদার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে মফিজ উদ্দিনের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ থাকার দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, ২০০৮ সালে তার ভাইয়ের স্ত্রী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি বিদেশে চলে যান।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী সরকারি রাস্তা রক্ষা, মাটি উত্তোলন নিয়ন্ত্রণ এবং জনসাধারণের দুর্ভোগ নিরসনে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ