1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাইবার দলের নেতা নয়ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাইবার দলের নেতা নয়ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া জেলা সাইবার দলের সহ-সাংগঠনিক সম্পাদক নূর আলম নয়ন।

সৌজন্য সাক্ষাৎকালে তারা বগুড়া নগরের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর জনসেবা আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় নূর আলম নয়ন প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং নগরবাসীর কল্যাণে গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এম. আর. ইসলাম স্বাধীনও নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে বগুড়া সিটি কর্পোরেশন কাজ করে যাবে।

সাক্ষাৎ শেষে উভয়ে বগুড়া নগরকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ