1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ-সার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে প্রতি জনকে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, যা এক বিঘা জমিতে আবাদে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ২০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক দেওয়া হয়েছে।

অন্যদিকে ৬৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সাত ধরনের সবজির বীজের সাতটি প্যাকেট দেওয়া হয়।

এসবের মধ্যে ছিল কলমি শাক, লাউ, চালকুমড়া, পুইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত। এতে স্বাগত বক্তা ছিলেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ