1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তরুণ বয়সেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নন্দীগ্রামের সাংবাদিক সুলতান মাহমুদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরুণ বয়সেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নন্দীগ্রামের সাংবাদিক সুলতান মাহমুদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক সুলতান মাহমুদ অল্প বয়সেই সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সাংবাদিকতায় তার সাহসী ভূমিকা ও পরিশ্রম ইতোমধ্যেই স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।সম্প্রতি তিনি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক যায়যায়কাল পত্রিকায় নন্দীগ্রাম উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন। এ খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক অসঙ্গতি ও জনদুর্ভোগের খবর তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন। তার লেখনী ও সংবাদ পরিবেশনে উঠে আসে সত্য ও বাস্তবতার প্রতিচ্ছবি।স্থানীয় সচেতন মহল মনে করছেন, জাতীয় পত্রিকায় দায়িত্ব পাওয়ার মাধ্যমে সুলতান মাহমুদের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে এবং নন্দীগ্রাম উপজেলার নানা সম্ভাবনা ও সমস্যার চিত্র জাতীয় পর্যায়ে আরও বেশি তুলে ধরা সম্ভব হবে।নতুন এই দায়িত্ব পাওয়ায় সুলতান মাহমুদ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ