1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সৌদি আরবে প্রবাসীদের অধিকার রক্ষায় সাহসী কণ্ঠ এ. এইচ. আব্দুল হালিম নিহন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবে প্রবাসীদের অধিকার রক্ষায় সাহসী কণ্ঠ এ. এইচ. আব্দুল হালিম নিহন

মামুন হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

মামুন হাসান | বিশেষ প্রতিনিধিঃ

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যাপক আলোচনায় এসেছেন ‘নিয়ন ভাই’ নামে পরিচিত এ. এইচ. আব্দুল হালিম নিহন।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তিনি প্রবাসীদের নানা সমস্যা, হয়রানি, প্রতারণা, বেতন বকেয়া, অপহরণ এবং আইনি জটিলতার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন। বিশেষ করে বিপদে পড়া প্রবাসীদের পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তা পৌঁছে দিতে নিয়মিত ভিডিও বার্তা, লাইভ এবং সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রবাসীদের ভাষ্যমতে, বিদেশের মাটিতে সমস্যায় পড়লেও অনেক সময় দ্রুত সহযোগিতা পাওয়া যায় না। এমন বাস্তবতায় নিহন ভাইয়ের মানবিক উদ্যোগ প্রবাসীদের মাঝে নতুন আশার আলো তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যক্রমের প্রশংসা করে অনেকেই বলছেন, তিনি এখন প্রবাসীদের আস্থার প্রতীক ও সাহসী কণ্ঠস্বর।

এছাড়াও সৌদি আরবে সক্রিয় কিছু প্রতারক চক্র, অপহরণকারী ও অপরাধীদের বিরুদ্ধে তথ্য প্রকাশ করে প্রবাসীদের সতর্ক করার কাজও করছেন তিনি। এতে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং নিরাপদ থাকার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী সমাজের দাবি, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা জোরদারে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও এখন সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ