1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামের ঐতিহ্যবাহী দমদমা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন জুয়েল রানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামের ঐতিহ্যবাহী দমদমা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন জুয়েল রানা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর রেজিস্টার প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত সভাপতি জুয়েল রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ বিষয়ে জুয়েল রানা বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলাউদ্দিন সরকার, দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত সুপার দৌলতুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্য মন্ডলীর প্রতি

ও অত্র এলাকাবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ