1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মক্কায় কাজের প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ বাংলাদেশিকে জিম্মি করে রাখার অভিযোগো - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মক্কায় কাজের প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ বাংলাদেশিকে জিম্মি করে রাখার অভিযোগো

নিজের প্রতিবেদন:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন:

সৌদি আরবে ভালো কাজ ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে আসা প্রায় ১০০ জন বাংলাদেশি শ্রমিক এখন চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, “তাশরিয়া” নামের একটি প্রতিষ্ঠান মক্কায় কাজ দেওয়ার কথা বলে তাদের জিম্মি করে রেখেছে।

শ্রমিকরা জানান, তারা দাম্মামের এক সাপ্লায়ারের মাধ্যমে এখানে এসেছিলেন। শুরুতে ভালো কাজ ও বেতনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তাদের আটকে রেখে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে। ১২ ঘণ্টা পরপর খাবার দেওয়া হলেও তার পরিমাণ এতটাই কম যে, অনেকেই না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে থাকায় কয়েকদিন আগে তারা একসঙ্গে প্রতিবাদ করেন এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু পরে কৌশলে “ভ্যাকসিন” দেওয়ার কথা বলে তাদের হাতে ফিঙ্গার/বাসমা নেওয়া হয়। শ্রমিকদের দাবি, তারা না বুঝেই একটি ফর্মে ফিঙ্গার দিয়ে ফেলেন।

এরপর থেকেই সেই ফিঙ্গারকে কেন্দ্র করে তাদের ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে—কেউ সেখান থেকে চলে গেলে তার নামে ৫ থেকে ১০ হাজার রিয়াল পর্যন্ত মামলা দেওয়া হবে।

বর্তমানে ভুক্তভোগীরা চরম আতঙ্ক ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ