
মামুন হাসানঃবিশেষ প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই তার বাড়িতে চলছে কান্নার মাতম। পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিল পুরো পরিবার। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এদিকে, প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন