1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন, নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন, নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২৬ বার পঠিত

মামুন হাসান,বিশেষ প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা এলাকায় প্রবাসী স্বামীকে রেখে এক গৃহবধূ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিনি নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলেও দাবি করেছে স্বামীর পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরাগী গ্রাম গ্রামের এক প্রবাসীর স্ত্রী সাদিয়া গত ১ মে বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ছাড়ার সময় তিনি ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।

পরিবার জানায়, ঘটনার সময় সাদিয়ার শাশুড়ি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সুযোগে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, সাদিয়ার বাবার বাড়ি বলধী সাভার গ্রাম এলাকায়। তার বাবা সাইফুল। প্রায় দুই বছর আগে সরাগী গ্রামের এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়।

এ ঘটনায় রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্বামীর পরিবার। রাকিবের বাবার নাম বাবর আলী। তার বাড়ি নিকরাইল ডাকঘর এলাকা বলে জানা গেছে। পরিবারের দাবি, রাকিবের সঙ্গে সাদিয়ার পূর্ব থেকেই সম্পর্ক ছিল এবং তার সঙ্গেই তিনি চলে গেছেন।

বর্তমানে গৃহবধূকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ