মামুন হাসানঃ বিশেষ প্রতিনিধিঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নিখোঁজ হয়েছেন কুমিল্লার এক প্রবাসী যুবক, নাঈম হোসাইন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।
পরিবার সূত্রে জানা যায়, নাঈম হোসাইনের সাথে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তার খোঁজে রিয়াদের বিভিন্ন থানায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে দিন দিন বাড়ছে পরিবারের দুশ্চিন্তা।
নিখোঁজের পর থেকে তার মা ছেলের জন্য বারবার কান্নায় ভেঙে পড়ছেন। পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নাঈম হোসাইনের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ (WhatsApp): +39 389 952 2063
একটি শেয়ারই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারে