1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্রীপুরে জমি বিরোধ: ইউনিয়ন সদস্যকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিএনপি সমর্থক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে জমি বিরোধ: ইউনিয়ন সদস্যকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিএনপি সমর্থক

মামুন হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মামুন হাসানঃ বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থক আলম হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগী ইউনিয়ন সদস্য ইয়ার মাহমুদ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধের জের ধরে আলম হোসেন তার ওপর হামলা চালান এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইয়ার মাহমুদ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হয়েও এভাবে মারধরের শিকার হলাম। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত আলম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ