1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‘মানবতার সেবায় – আগামীর প্রত্যাশায়’ এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্প্রতি ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় অবস্থিত হিদায়াতুল উম্মাহ মাদরাসার কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতের শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে দুই সেট কিতাবের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিতাব সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দ্রুত এই সহায়তা বাস্তবায়ন করা হয়।

এ সময় হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, মানিক চন্দ্র আচার্য্য, রুকুনুজ্জামান সরকার রাহাদ, এস এম মাসুদ রানা, মাওলানা মাহমুদুল হাসান, শরীফ নাফেআস সাবের মনির প্রমূখ।

হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদ বলেন, ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন মহতি আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “মানবতার সেবায় – আগামীর প্রত্যাশা’ এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। শিক্ষা সহায়তা আমাদের অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ