1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ: শ্রীপুরে দালাল চক্রের বাড়ি ঘেরাও, ভুক্তভোগীদের কান্না। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ: শ্রীপুরে দালাল চক্রের বাড়ি ঘেরাও, ভুক্তভোগীদের কান্না।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ সোহেল রানা, বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে বিদেশে পাঠানোর নামে শতাদিক পরিবারের সাথে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে একটি শক্তিশালী দালাল চক্রের বিরুদ্ধে। আজ ভুক্তভোগীরা পাওনা টাকার দাবিতে দালাল চক্রের প্রধানের বাড়ি ঘেরাও করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু শ্রীপুর নয়, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরসহ বিভিন্ন জেলার সরল মানুষকে এজেন্ট ভিসার পরিবর্তে টুরিস্ট ভিসায় বিদেশ পাঠানোর বিদেশে এই চক্রটি। জনপ্রতি ৪ থেকে ৫ লক্ষ টাকা করে নিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় তারা। ভালো কাজের প্রতিশ্রুতি দিলেও টুরিস্ট ভিসায় পাঠিয়ে অনেককেই সর্বস্বান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ দালাল চক্রের প্রধান নিজ মাওনা এলাকায় নিজ বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়লে পাওনাদাররা সেখানে ভিড় করতে শুরু করেন। এসময় পাওনাদারদের দেখে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়।

ভুক্তভোগীরা জানান, এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি। উল্টো দালাল চক্রের সদস্যরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে এবং মামলার হুমকি দিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

​প্রতারণার শিকার পরিবারগুলো এখন নিঃস্ব। অনেকের ঘরবাড়ি ও জমি বন্ধক রেখে দেওয়া টাকা ফেরত না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং এই দালাল চক্রকে আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ