1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম (বুলবুল) - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম (বুলবুল)

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মামুন হাসান,বিশেষ প্রতিনিধিঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মাজহারুল ইসলাম (বুলবুল)।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ ও কাচিনা কে ইউ ফাজিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে।

তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

মাজহারুল ইসলাম (বুলবুল) আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।পাশাপাশি সবাইকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

শেষে ময়মনসিংহ সহ দেশের সব মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির এই নেতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ