1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দীগ্রামে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব।

সংগঠনটির উদ্যোগে এবং এমআরএস টাওয়ার ও কুঁড়েঘর স্টাইল মার্ট, কুন্দারহাট এর সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও বীরপলি, তেঘরি ও ভাটগ্রাম এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এতে করে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক শাহিম আলম, সদস্য আল ইমরান ও গোলাপ আকন্দ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, আব্দুল মান্নান, শহিদুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, প্রতি বছর রমজান মাসে এই সংগঠনের এমন মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে আসে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ