1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‘আমাদের সহযোগিতায় খুশিতে কাটুক অসহায় একটি পরিবারের ঈদ’ শ্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের আয়োজনে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া মোড়ে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আত তাক্বওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এডভোকেট আবুল মনসুর স্মৃতি সংসদের সভাপতি সরকার আল নাসের।

আত তাক্বওয়া ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বজলুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, হাফেজ আব্দুল কদ্দুস সিকদার, মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার, মোঃ শাহ খবির উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক সিকদার প্রমূখ।

আলোচনা শেষে শতাধিক পবিারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ