1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিয়মিত অফিস করেন না ত্রিশালে মহিলা বিষয়ক কর্মকর্তার, অফিসে গিয়ে দেখা গেল তালা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিয়মিত অফিস করেন না ত্রিশালে মহিলা বিষয়ক কর্মকর্তার, অফিসে গিয়ে দেখা গেল তালা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি একদিন অফিসে এলে পরবর্তী দুই দিন অফিসে অনুপস্থিত থাকেন, ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পরিচয় গোপন রাখার শর্তে এক নারী জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, তিনি গর্ভবতী নারীদের জন্য প্রাপ্ত কার্ড সংক্রান্ত বিষয়ে গত দুই দিন ধরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসছেন। কিন্তু প্রতিবারই অফিসে তালা ঝুলতে দেখেছেন। তিনি বলেন, রোজা রেখে দূর থেকে বারবার এসে অফিস বন্ধ পাওয়া খুবই কষ্টের। প্রয়োজনীয় সেবা না পেয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি দল গত ৩ মার্চ দুপুর ১২টার দিকে সরেজমিনে ওই কার্যালয়ে গেলে অফিসে তালা ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ত্রিশাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা জানান, তিনি আগের দিন বিভাগীয় অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। এছাড়া কিছুদিন আগে নির্বাচন সংক্রান্ত গণভোটের কাজেও ব্যস্ত থাকার কথা বলেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এই বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার, আরাফাত সিদ্দিকী বলেন, আমি এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে আমি বিশ্বাস করি।

এদিকে কর্মকর্তার এমন অনিয়মিত উপস্থিতি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান এবং নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ