1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেম্বার পদে আলোচনায় শীর্ষে রানা আহাম্মেদ (স্বপন) - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মেম্বার পদে আলোচনায় শীর্ষে রানা আহাম্মেদ (স্বপন)

মামুন হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৪১ বার পঠিত

মামুন হাসান:-বিশেষ প্রতিনিধি:

ভালুকা উপজেলায় ৯ নং কাচিনা ইউনিয়নের সুপরিচিত রাজনৈতিক কর্মী ও সংগঠক রানা আহাম্মেদ (স্বপন) বর্তমানে ইউনিয়ন পরিষদ মেম্বার পদে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন।

রানা আহাম্মেদ (স্বপন) ৯ নং কাচিনা ইউনিয়ন বিএনপি দলের সদস্য, তিনি সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সক্রিয় রাখা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ৯ নং কাচিনা ইউনিয়ন যুব দল শাখার সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তরুণ সমাজকে রাজনীতি ও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করা, এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রানা আহাম্মেদ (স্বপন) দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাকে অংশগ্রহণ করতে দেখা যায়।

এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।

এলাকাবাসীর মতে, তিনি একজন কর্মঠ ও সহজ-সরল মানুষ। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে স্থানীয়দের কাছে তিনি একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং কাচিনা ইউনিয়নের ( ৪ নং ওয়ার্ডে) মেম্বার পদে নির্বাচন করার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এ বিষয়ে রানা আহাম্মেদ (স্বপন) বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করছি। জনগণের সমর্থন ও দোয়া পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কাজ আরও জোরদার করতে চাই।”

তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে এলাকায় সার্বিক উন্নয়ন, যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নেতাদের মধ্যে রানা আহাম্মেদ (স্বপন একজন।তার রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হতে পারে।

এদিকে এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে রানা আহাম্মেদ (স্বপন) ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ