1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের জনপ্রিয় বেড়ে চলেছে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের জনপ্রিয় বেড়ে চলেছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আন্দাশুড়া গ্রামের কৃতি সন্তান মো: আরিফ রহমান ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠছেন। তার বাবার নাম মো: বেল্লাল হোসেন। ছোটবেলা থেকেই আরিফের ভেতরে ছিল সৃষ্টিশীলতার প্রবল আগ্রহ আর সেই আগ্রহই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। গ্রামবাংলার পরিবেশে বেড়ে ওঠা এই তরুণের চিন্তা চেতনায় রয়েছে মাটি ও মানুষের গভীর টান।

আরিফ রহমান নিজেকে শুধু একজন ভিডিও নির্মাতা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি; বরং কবিতা ও সংগীতচর্চার মাধ্যমেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একজন কবি হিসেবে তিনি সমাজের নানা বাস্তব চিত্র, মানুষের সুখ-দুঃখ এবং দেশের চলমান পরিস্থিতি তার লেখায় তুলে ধরেন। তার কবিতায় থাকে মানবতার কথা, ন্যায়ের আহ্বান এবং পরিবর্তনের স্বপ্ন। পাশাপাশি তিনি একজন গায়ক হিসেবেও পরিচিত, যেখানে তার কণ্ঠে ফুটে ওঠে দেশপ্রেম, সচেতনতা ও ইতিবাচক বার্তা।একজন ছোট কনটেন্ট ক্রিয়েটর হলেও তার কাজের লক্ষ্য অনেক বড়। তিনি ভিডিওর মাধ্যমে দেশের জনগণের কথা তুলে ধরেন, সাধারণ মানুষের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের গল্প প্রকাশ করেন। জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের সাথেও তিনি সক্রিয়ভাবে জড়িত এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব মনে করেন।

আরিফ রহমান বিশ্বাস করেন, সঠিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ছোট পরিসর থেকে শুরু করলেও তার স্বপ্ন বিস্তৃত—দেশ ও মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করা। নন্দীগ্রামের আন্দাশুড়া গ্রাম থেকে উঠে আসা এই স্বপ্নবান তরুণ ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ