1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণ কামনায় ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণ কামনায় ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক সৌহার্দ্য ও সমাজের কল্যাণের প্রত্যয়ে ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর কাঁচিঝুলি এলাকার গ্রীণ পয়েন্ট মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে সাংবাদিক, রাজনীতি, ব্যবসা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়করদাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব রেজা করিম মুরাদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেড ময়মনসিংহের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সাপ্তাহিক রাত দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব।

ইফতার মাহফিলকে ঘিরে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহমর্মিতা আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানের আয়োজন করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আলী হোসেন রনি এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সামদানি হোসেন বাপ্পি।

এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আবু জার আল গিফারসহ সংগঠনের অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ