
এম,মছিবুর রহমান বাবুল,
চট্টগ্রাম ৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ।
চট্টগ্রাম খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দরা নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক গুরুত্বপূর্ণ ৫টি ইভেন্টে দাবা অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মাননীয় সংসদ সদস্য"র" মাধ্যমে চট্টগ্রাম দাবা খেলার মান উন্নয়নে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা বিচারক ফিদে আরবিটার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির সম্পাদক প্রকৌশলী এসএম তারেক,খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান,সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমূখ।