কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কচুয়া উপজেলার কৃতি সন্তান মোঃ সাদ্দাম হোসেন। তার এ মনোনয়নে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মোঃ সাদ্দাম হোসেন ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। তিনি নারায়ণগঞ্জের বন্দরস্থ সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল এবং ঢাকার বাড্ডাস্থ জামিয়া খিদমাতুল কোরআন থেকে দাওরা সম্পন্ন করেন। পাশাপাশি তিনি University of South Asia থেকে এমপিএইচ (চক্ষু বিদ্যা) এবং ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিএমএফ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জনস্বাস্থ্য (দৃষ্টি-স্বাস্থ্য) পরামর্শক এবং প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করছেন ত্রিশাল ডায়াগনস্টিক এন্ড আই কেয়ার সেন্টার-এ। ত্রিশাল, ময়মনসিংহে অবস্থিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দৃষ্টি-স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও সমাজসেবায় অবদানের অংশ হিসেবে তিনি দুটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানগুলো হলো— বায়েক মোড় তালিমুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসা (বায়েক, কচুয়া, চাঁদপুর) এবং ফজিলাতুন্নেছা হিফজ-দাওরায়ে হাদিস আদর্শ মহিলা মাদ্রাসা (শহিদনগর, দাউদকান্দি, কুমিল্লা)। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নারী শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষার উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কচুয়া উপজেলা (১নং সাচার ইউনিয়ন) সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলটির ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব লাভ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ধর্মীয় জ্ঞান, আধুনিক শিক্ষা ও জনস্বাস্থ্য সেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।